For the complete documentation index, see llms.txt. This page is also available as Markdown.

সিঙ্গেলটোন

সিঙ্গেলটোন ডিজাইন প্যাটার্ন ক্রিয়েশনাল ডিজাইন প্যাটার্ন ক্যাটাগরির মধ্যে পরে। এই প্যাটার্নের মুল উদ্দেশ্য হল প্রতিটি ক্লাসের শুধু মাত্র একটিই ইন্সট্যান্স/অবজেক্ট থাকা।

ধরুন, Singleton নামে আমাদের একটা ফাইনাল ক্লাস আছে তাহলে সিঙ্গেলটোন প্যাটার্নে এই ক্লাসকে এমনভাবে ব্যবহার করতে হবে যেন নতুন কোন ইন্সট্যান্স/অবজেক্ট তৈরি না হয়ে একটিই থাকে আর ক্লাসটিকে ইনহেরিট ও করা না যায়, যা আমরা নিচের মত করে করতে পারিঃ

<?php

final class Singleton
{
    private static $instance;

    public static function getInstance()
    {
        if (null === self::$instance) {
            self::$instance = new self();
        }

        return self::$instance;
    }

    private function __construct()
    {

    }

    private function __clone()
    {

    }

    private function __wakeup()
    {

    }

    public function sayHi()
    {
        echo 'Hi';
    }
}

$singleton = Singleton::getInstance();

$singleton->sayHi();

এখানে ক্লাসটি বাইরে থেকে ইন্সট্যান্সিয়েট না করে getInstance() স্ট্যাটিক মেথডটি ডিক্লেয়ার করা হয়েছে যাতে ক্লাসের ইন্সট্যান্সটা রিটার্ন করে।

অর্থাৎ,

এর পরিবর্তে

ব্যবহার করা হয়েছে।

আর ক্লাসের ইন্সট্যান্স $instance নামে ভ্যারিয়েবল এ রাখা হয়েছে।

যেমনঃ

আবার ক্লাসের একাধিক ইন্সস্ট্যান্স তৈরিতে বাধা দিতে আমরা __clone()__wakeup() ম্যাজিক মেথডগুলি ব্যাবহার করেছি।

এই লিঙ্ক থেকে কোডটি পাবেন।

Last updated