For the complete documentation index, see llms.txt. This page is also available as Markdown.

ভিজিবিলিটি

ভিজিবিলিটি

আমরা যদি এর আগে অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি কোড দেখে থাকি তাহলে হয়তো public, protected এবং private কিওয়ার্ডগুলোর ব্যবহার দেখেছি । আজকে আমরা এগুলো কেন ব্যবহার করা হয় তা জানবো ।

কিওয়ার্ড গুলোর আভিধানিক অর্থ চিন্তা করলে কিছুটা পরিষ্কার হয়েই যায় । যেটা public সেটা সবার জন্যই উন্মুক্ত । যেটা private সেটা ব্যক্তিগত, অর্থাৎ শুধুই আমার জন্য । তাহলে protected টা কি হবে? যেটা protected সেটা শুধুই আমার এবং আমার উত্তরাধিকারীদের জন্য ।

কোন ক্লাসের যে মেথড ও প্রোপার্টিগুলো পাবলিক হয় সেগুলো অন্য যে কোন জায়গা থেকেই এ্যাক্সেস করা সম্ভব । প্রটেক্টেড হলে শুধু মাত্র ঐ ক্লাস এবং যে সব ক্লাস ঐ ক্লাস কে ইনহেরিট করে তারাই শুধু এ্যাক্সেস করতে পারবে । প্রাইভেট হলে শুধু মাত্র ঐ ক্লাসের ভিতর থেকেই এটা এ্যক্সেস করা যাবে, বাইরের কেউ বা কোন চাইল্ড ক্লাসও এটার এ্যাক্সেস পাবে না ।

আমরা পিএইচপি ম্যানুয়ালের এই উদাহরন টা দেখি:

<?php
/**
 * Define MyClass
 */
class MyClass
{
    public $public = 'Public';
    protected $protected = 'Protected';
    private $private = 'Private';

    function printHello()
    {
        echo $this->public;
        echo $this->protected;
        echo $this->private;
    }
}

$obj = new MyClass();
echo $obj->public; // Works
echo $obj->protected; // Fatal Error
echo $obj->private; // Fatal Error
$obj->printHello(); // Shows Public, Protected and Private

এখানে দেখুন, $obj->public টা আমরা ক্লাসের বাইরে থেকেও অবজেক্টের প্রোপার্টি হিসাবে ব্যবহার করতে পারছি কিন্তু বাকি দুটো এ্যাক্সেস করতে গেলে আমরা ফ্যাটাল এরর পাবো । অন্যদিকে $obj->printHello() যেহেতু ঐ ক্লাসের ভিতরেই ডিফাইন করা, তাই ক্লাসের ভিতরে আমরা প্রাইভেট এবং প্রটেক্টেড প্রোপার্টিরও এ্যক্সেস পাচ্ছি ।

এবার দেখি ইনহেরিট্যান্সের বেলায় কি হয় । আমরা এখন আগের ক্লাস টাকে এক্সটেন্ড করে আরেকটা ক্লাস বানাবো:

এখানে আমরা দেখছি আমাদের চাইল্ড ক্লাসে আমরা প্যারেন্ট এর প্রটেক্টেড প্রোপার্টি এ্যাক্সেস করতে পারলেও প্রাইভেট প্রোপার্টি আনডিফাইনড থেকে যাচ্ছে ।

কুইক নোটস

  • var কিওয়ার্ড ব্যবহার করে প্রোপার্টি ডিফাইন করলে তা সবসময়ই পাবলিক হবে ।

  • ফাংশনের ক্ষেত্রে ভিজিবিলিটি কিওয়ার্ড মিস করলে সেটা পাবলিক হিসেবে গন্য হবে ।

  • একই ক্লাস থেকে তৈরি করা অবজেক্ট গুলো একে অপরের প্রাইভেট এবং প্রটেক্টেড মেম্বার গুলো এ্যাক্সেস করতে পারবে । কারন তারা যেহেতু একই ক্লাস থেকে তৈরি হয়েছে তাই তারা জানে ইন্সট্যান্সগুলোর প্রোপার্টি ও মেথড কিভাবে ডিফাইন করা হয়েছে ।

Last updated